টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঔখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ঢাকাগামী একটি সবজি বোঝাই মিনি ট্রাক মহাসড়কের বাঔখোলা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুুুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বয়স আনুমানি ৩০ বছর হবে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে চালক তন্দ্রাছন্ন হয়ে ট্রাক চালাচ্ছিলেন। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।